মানুষ ঠিক কি চায় বলোত? এখনো অবধি এমন একজনাকেও দেখলাম না যে তার নিজের অবস্থান নিয়ে খুশী। যে তার পারিপার্শ্বিক পরিস্থিতিতে নির্বিকার। সাধু সন্নাসীর দেখা আজকাল সেরকম মেলে না। মিললে জিজ্ঞেস করতাম তারাও কি এই মানুষ-চিত রাগ ক্ষোভ হতাশা বিবাদ বিরক্তির উর্ধ্বে উঠতে পেরেছে? সত্যি বললে হয়ত উত্তরটা না ই হবে৷ আমি আজকাল একটা অভ্যেস শুরু করেছি। সফল যে হয়েছি তা বলব না তবে ঠিকঠাক অভ্যেস করলে আমার ভিতর ও বাইরের জগতে যে একটা গুরুতর পরিবর্তন আসবে সেটা এখনি বেশ বুঝতে পারছি। নিজের মন কে নিস্তরংগ নদী বানানো কি সহজ কাজ বলো! যাতে শুধু হালকা ছন্দময় একটা গতি থাকবে। যে প্রতিকুলতাকে ডিঙিয়ে যাবে কিন্তু গুঁড়িয়ে দেবার সাধ্যি তার থাকবে না। যে বর্ষায় বন্যা আনবে না খরায় বুক ফাটাবে না এমন নদী। যার শুধু একটাই উদ্দেশ্য। অন্তিমে এসে , মিলে যাওয়া। মিশে যাওয়া। হয়ত মানব জীবনেরই এইটাই উদ্দেশ্য, এতেই সার্থকতা।
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
চার
এম্নিও ডুগডুগি বাজানো যায় বটে তবে লোকজন ভারী রাগ করে দেখিচি 🤔।শুদু কি তাই, নিস্তব্ধ দুকুরে কখনো মেলা থেকে কিনে দেওয়া দেশি ড্রাম যা কিনা দড়...
-
এই দুপুরবেলা সময়টা আমার খুব বোকা বোকা লাগে ! বিশেষ করে গরমের দুপুর । কাটতেই চায়না সময় । বই পড়ি , ফ্রিজ খুলে হাতড়াই চেনা ফ্রিজে এখনো কিছু অজ...
-
মানুষ ঠিক কি চায় বলোত? এখনো অবধি এমন একজনাকেও দেখলাম না যে তার নিজের অবস্থান নিয়ে খুশী। যে তার পারিপার্শ্বিক পরিস্থিতিতে নির্বিকার। সাধু সন্...
-
এম্নিও ডুগডুগি বাজানো যায় বটে তবে লোকজন ভারী রাগ করে দেখিচি 🤔।শুদু কি তাই, নিস্তব্ধ দুকুরে কখনো মেলা থেকে কিনে দেওয়া দেশি ড্রাম যা কিনা দড়...
❤️❤️
উত্তরমুছুন